1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মান্দায় দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মান্দায় দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় কুসুম্বা ইউনিয়নের বিল করিল্যা বাজারে দোকান ঘর নির্মাণ করাকে কেন্দ্র করে ইমাজ উদ্দিন (৩৮) ও তার স্ত্রী সাথী আক্তার (৩০) ওপর হামলার ও মারপিটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ইমাজউদ্দিন বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ইমাজউদ্দিনে ক্রয়কৃত জমিতে গত বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় আনুমানিক ৮ টার সময় মৃত লবির উদ্দিন মন্ডল ছেলে জমির উদ্দিন (৫৬), জমির উদ্দিনের স্ত্রী রেহেনা বেগম (৪২) ও ছেলে রাকিবুল ইসলাম (১৮), মোঃ গবরার ছেলে আশাদুল ইসলাম (৪০) সহ আরো অনেকে দোকান ঘর নির্মাণ করতে থাকে। এমনতো অবস্থায় ইমাজউদ্দিন ও তার স্ত্রী সাথী দোকান ঘর নির্মাণে বাধা দিলে বিবাদীগণ গালিগলাজের একপর্যায় পূর্ব পরিকল্পিতভাব নিয়ে আসা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এতে গুরুতর আহত হয় সাথী আক্তার।তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে বিবাদীগন তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে এবং সাথী আক্তারকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

এ বিষয়ে বিবাদী জমির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার জমিতে তিনি দোকান ঘর নির্মাণ করছেন। মারপিটের বিষয়টি তিনি কৌশলে এগিয়ে যান।

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park