1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে নওগাঁর পাইকারি চাইলে বেজার দেখার কেউ নেই - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বন্যা পরিস্থিতির প্রভাব পড়েছে নওগাঁর পাইকারি চাইলে বেজার দেখার কেউ নেই

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দেশের কয়েকটি জেলায় চলমান বন্যা পরিস্থিতিতির প্রভাব পড়েছে নওগাঁর পাইকারি চালের বাজারে। আগের তুলনায় কমেছে মোকামগুলোতে সরবরাহের পরিমাণ। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আন্দোলনের সময় কারফিউ এবং দেশের চলমান বন্যা পরিস্থিতির কারণেই সরবরাহ কমেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) নওগাঁ শহরের পাইকারি চালের বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে হাসকিং মিলের চালে কেজিতে ২-৩ টাকা কমলেও এখন আবার আগের দামেই বিক্রি হচ্ছে। প্রতিকেজি কাটারিভাগ (নাজির) ৬৮-৭০ টাকা, শম্পা কাটারি ৬৩-৬৪ টাকা, মিনিকেট (জিরা) ৬৩-৬৪ টাকা, স্বর্ণা-৫ ৫২-৫৩ টাকা, ব্রি২৮ ৫৮-৫৯ টাকা, ব্রি২৯ ৫৬ -৫৭ টাকা এবং শুভলতা ৬০-৬১ টাকা দরে বিক্রি হচ্ছে।দাম বাড়ার কারণ জানতে চাইলে মেসার্স সততা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সুকুমার ব্রাহ্ম জাগো নিউজকে বলেন, ‘গত সপ্তাহে চালের দাম কিছুটা কম ছিল। বন্যা পরিস্থিতিতে মানুষজন ত্রাণ হিসেবে স্বর্ণা-৫, ব্রি২৯-সহ কম দামের চাল ব্যবহার করছেন। এজন্য বাজারে এসব চালের চাহিদা বেড়েছে। যে কারণে দাম আবার আগের পর্যায়ে চলে এসেছে।’
নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, বাজারে এখন পর্যন্ত রাজনৈতিক কোনো প্রভাব পড়েনি। কোনো মিল বা চালকল বন্ধের ঘটনাও ঘটেনি।তিনি বলেন, ১০-১১টি জেলায় বন্যার কারণে সেখানে জরুরি ত্রাণ ছাড়া অন্য কোনো পণ্য যাচ্ছে না। যে কারণে বর্তমানে সরবরাহ অনেকটাই কম। এজন্য দাম বেড়েছে। সামনে দাম আরও বাড়তে পারে।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park