1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ
নওগাঁর রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতার আহŸান জানান মেহেদী মাসুদ। তিনি বলেন,সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। আমাদের কাছে কোন সংবাদ আসার আগেই আপনাদের নিকট পৌছে যায়। তাই যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে জানতে পারার সাথে সাথে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন। তিনি বলেন,পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা,গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলন,সহ-সভাপতি কাজী আনিছুর রহমান,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলার তিনটি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত শনিবার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ কে প্রত্যাহার করে নওগাঁ ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়।এর পর রোববার থেকে থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদকে ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।
নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park