1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু 

নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

 

উজ্জ্বল কুমার সরকার

নওগাঁ জেলা প্রতিনিধি

 

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাছুম হোসেন ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের বাসিন্দা সাখাওয়াতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাছুম হোসেন পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করছিল। গতকাল বিকেলে উপজেলার হাটখোলা এলাকায় একটি ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল সে। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে সে নিচে পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park