1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় নদীর পানিতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নওগাঁয় নদীর পানিতে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

হাবিব আমজাদ নওগাঁ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

হাবিব আমজাদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে আত্রাই নদীর পানিতে ডুবে রফিকুল ইসলাম
ওরফে আঃ রফিক (১১) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার লক্ষীরামপুর মধ্যপাড়া নদীর ঘাট এলাকায়।

নিহত রফিকুল ইসলাম রফিক নওগাঁর মহাদেবপুর উপজেলার চকরাজা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও চকরাজা হাফেজিয়া মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র। এমৃত্যুর ঘটনা মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে নিহত শিশুর পরিবার, স্বজন ও চকরাজা গ্রাম সহ ঘটনাস্থল এলাকাজুড়ে লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা ছুটি (বন্ধ) থাকার সুযোগে একই মাদ্রাসাতে পড়ুয়া (সহপাঠি) বন্ধু মেশকাত এর বাড়ি
মান্দা উপজেলার
লক্ষীরামপুর গ্রামে
গত বৃহস্পতিবার বেড়াতে যায় রফিকুল ইসলাম রফিক। ঘটনার দিন শুক্রবার দুপুরে তার বন্ধুর সাথে আত্রাই নদীতে গোসল করার জন্য নামেন। এ সময় অসাবধানতা বশত নদীর পানিতে তলিয়ে যায় রফিকুল ইসলাম রফিক। পরবর্তীতে স্থানিয়রা অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পাওয়ায় বিয়ষটি ফায়ার সার্ভিসকে জানানো হলে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করেন এবং বিকেল সারে ৪ টারদিকে নদী থেকে রফিকুল ইসলাম রফিকের মৃতদেহ উদ্ধার করেন।

নদীর পানিতে ডুবে মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে নিহত মাদ্রাসা ছাত্রের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে সন্ধা সোয়া ৭ টারদিকে মাদ্রাসার সুপার মোল্লা জালাল প্রতিবেদককে মুঠোফোনে জানান, আমাদের মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছাত্র আঃ রফিক এর মৃত্যুর খবর পেয়ে বর্তমানে জানাজা করতে চকরাজা গ্রামেই রয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park