1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে ২৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

চাঁপাইনবাবগঞ্জে ২৮ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

এ কে এম বাদরুল আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৯৮ বার পঠিত

এ কে এম বাদরুল আলম,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে ২৮ লক্ষ টাকার বিপুল পরিমান নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকার চাঁদলায়ে পরিচালিত এক অভিযানে ৭৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের একটি অভিযানিক দল।

এ বিষয়ে রবিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, মাদকের একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জ শহরে প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দিবাগত রাত ১০টায় জেলার সদর উপজেলার মহানন্দা টোল ঘর হতে শেখ হাসিনা ব্রীজগামী রাস্তার বাম পার্শ্বে চাঁদলাই গোপাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের হেফাজতে থাকা মাদকের ব্যাগ ফেলে দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২৭ লক্ষ ৭৭ হাজার ২ শত পঞ্চাশ টাকার নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park