1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উদ্যোগে ৪২০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরন  পাঁচবিবিতে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ২ চট্টগ্রাম বোয়ালখালীতে মুক্ত স্কাউট ইউনিটে নতুন ভর্তিকৃতদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত  ‎ছাং ওডং পাড়ায় পাবিপ্রবি প্রেসক্লাবের এক রাত ‎ সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ দামুড়হুদায় ১৫০০ বস্তা সার জব্দ নেই বৈধ কাগজপত্র গোডাউন সিলগালা তালা-ডুমুরিয়া সীমান্তে অভিযান: গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ৩ মাসের কারাদণ্ড সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার পাঁচবিবি সীমান্তে ৭৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন

অবৈধভাবে বালু উত্তোলন, ময়মনসিংহ সদরে ২১ড্রেজার মেশিন ধ্বংস ক‌রল উপজেলা প্রশাসন

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের সদর উপজেলা এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিভিন্ন এলাকার অবৈধ বালু ঘাটে অভিযান চালিয়ে ২১ ড্রেজার মেশিন ধ্বংস করে দি‌য়ে‌ছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় সদর উপজেলার বেগুনবাড়ি থেকে ত্রিশালের পর্যন্ত অবৈধ ড্রেজার মেশিনের ব্যবহার বন্ধে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার -এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১টি অবৈধ ড্রেজার মেশিন জব্দপূর্বক ধ্বংস করা হয়। এসময় কোতোয়ালি মডেল থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গে‌ছে,বেশ কিছুদিন থে‌কে সদর উপজেলার খাগডহর, ভাবখালী ইউনিয়নসহ ময়মনসিংহ নগরীর কালীবাড়ি, থানাঘাট এলাকায় বেশ কয়েকটি স্থানে ব্রহ্মপুত্র নদ থেকে কিছু অসাধু ব্যক্তি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আস‌ছেন। এতে বেশ কয়েক একর ফসলি জমি ও কয়েকটি ভূমিহীন পরিবার হুমকির মুখে পড়ে। পরে স্থানীয়রা এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসনকে অবগত করলে জেলা প্রশাসক সাইফুর রহমান বিষয়টি আমলে নিয়ে অসহায় মানুষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিলে শনিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এর নেতৃত্বে টাস্কফোর্স পরিচালনা ক‌রে ২১টি ড্রেজার মেশিন ধ্বংস ক‌রে দেয় সদর উপজেলা নির্বাহী অফিসার।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে সদর এলাকায় অভিযান চালিয়ে ২১ টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধ এবং জনস্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসন, ময়মনসিংহের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও আরিফুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park