
মোহাম্মদ ওয়াসিম
সাত-সকালে শিশির জমে
সবুজ শ্যামল ঘাসে,
গ্রামটি যেন ফিরল আবার
নতুন দিনের বেশে।
পশুপাখি সবাই মিলে
ভাবে খানিক বসে,
চাঙা করবে শরীর খানি
মিষ্টি রোদে মিশে
নদীর পারে কাশফুলেরা
বলছে যেন হেসে,
শরৎ এলো তোমার ধারে
বৃষ্টি দিনের শেষে।
নীল গগনে মেঘ জমেছে
যেমন সাদা তুলো,
বার্তা দিচ্ছে হিমেল হাওয়া
শরৎ ফিরে এলো।