
মোঃ ইয়াকুব আলী তালুকদার
পুরনো সব গ্লানি মুছে
নতুন সূর্য্যের দিচ্ছে ডাক,
নববর্ষের চেতনা নিয়ে
আসছে যে সুপ্রভাত।
আশার আলো-আলোর প্রদীপ
পিছনের সব অন্ধকার,
নববর্ষের নতুন ছোঁয়ায়
আমরা রাঙিবো রঙিন সাজ।
বৈশাখ থেকে চৈত্রী মোদের
অনেক ভালো-মন্দের হিসেব কষা,
নববর্ষে নতুন করে জন্ম নেবে
সৃজনশীলতার নতুন সম্ভাবনা।
আধার ঘরে আলো আসবে
মুছে যাবে সব গ্লানি,
আমরা জাগিবো উদ্দীপনায়
বিজয়ের আনন্দে জাগি।
বাংলাকে মোরা ধারণ করেছি
মা-মাটি আর সবুজের গানে
সোনার দেশের সরল মানুষ
বাংলা মোদের প্রাণে।
খাল বিল আর নদী নালা
মাছে ভাতে বাঙ্গালী,
কদম ফুল আর কচুরিতে
বাংলা অপরুপ সাজে রূপসী।
কলসি কাকে নববধূ নদীর ঘাটে
খোঁপায় গুজে সরষে ফুল
বাঙ্গালী মেয়ে সাজে রঙিন শাড়ীতে
মেঠো পথে তার খালি পা’য়ে পদচারণ
হৃদয়ে জাগে শিহরণ।
শাপলা শালুক ঝিনুক বিলে ঝিলে
মাল্লা মাঝি দাঁড় টানে নদীর জলে,
শিমুল ফুলে মন মাতোয়ারা
হাওয়ায় ওড়ে তুলা
ডাংগুলি আর গোল্লাছুটে পাগল পাড়া গ্রাম মহল্লা।
চৈত্রী খড়া-আষাঢ়ে শ্রাবণ
প্লাবন ঝড় বৃষ্টি রোদ্দুর কড়া,
কৃষক, মাঝি, গরু ছাগলের হাঁকডাক
মাটির বুক চিড়ে লাঙ্গল চলা।
লাঙ্গল জোয়াল গরু-মহিষের হাল
কাড়াইল কুলা কাস্তে নেইংলা,
মাথাল মাথায় কৃষক ইটামুগুর হাতে
পান্তা ইলিশ কাঁচামরিচ লয়ে
কৃষাণী যায় ফসলের আইল ধরে মাঠে।
পান্তা ভাত আর মাস মসূর ডাল
কলাই আর মাছে ভরা নদ নদী,
ফসলের মাঠ অথৈল দিক দিগন্ত
গোয়াল ভরা কতো গরু।
চৈত্রী খড়া ভিষণ কড়া
তাপদাহে সব পোড়া,
বৃষ্টির গানে গড়াগড়ি নাচ বাড়ী বাড়ী
গাও গ্রামে আনন্দে সবাই আত্মহারা।
মাটির হাড়ি মাটির থালা
জালা-কোলায় ভরা মাচা,
ফসল ভরা মাঠ ঘাট আর
কুঁড়ে ঘরে শান্তির বাসা।
গরুর গাড়ীর ঘরঘরানী চাকার শব্দ
সকালের মোরগ ডাকা,
আঁকাবাকা মেঠো পথ সব
বাবার কাঁধে সন্তানের পথ চলা।
ভোর সকালে মোরগ ডাকে
মোয়াজ্জিনের মধুর আযান শুনে,
রাত্রি বেলায় শিয়াল ডাকে হুক্কা হুয়া
কুকুরও ঘেউঘেউ করে।
ঘুটঘুটে অন্ধকার আর ঝিঁঝি পোকার ডাকা
আমাবস্যার অন্ধকার রাত শিহরণ
চাঁদনী রাতের মুচকি হাসি হাসা
জোনাক পোকা মিটিমিটি জ্বলে
যেন তারাদের সব মেলা।
শিশির ভেজা ঘাসের উপর
সকালের রোদ হাসে,
বৃদ্ধ দাদু রোজ রাত্রে
খুকুর খুকুর কাশে।
ভরা মৌসুম নদী ভরা জল
সবাই সাঁতার কাটে,
শুকনো নদী খড়া মৌসুম
হাঁটু জলে সবাই পারাপারে।
নববর্ষের নতুন গানে
হৈ-হুল্লোড় পাড়া গ্রামে,
নববর্ষের নতুন সাজে
খাবার সামনে নানা স্বাদের ঘ্রাণে।
বাংলা আর বাঙ্গালী সবাই
সব কিছু আজ ভূলে,
কোথায় পাবো সেই পুরনো দিন
নববর্ষ ঘিরে সবাই সবার তরে।
হারিয়ে সব শৈশব সৃতি
মা-মাটি আর ভাষার টান,
নববর্ষ তোমার জন্য
জাগুক আবার নতুন প্রাণ।
মো ইয়াকুব আলী তালুকদার
সাংবাদিক ও লেখক
ডুমুর ইছা, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।
মোবাইলঃ ০১৭২৭-৮০৬৯৪৬