1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গদ্য কবিতা ভালোবাসার পরিধি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গদ্য কবিতা ভালোবাসার পরিধি।

আসাদুজ্জামান খান মুকুল
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩৬ বার পঠিত

গদ্য কবিতা
ভালোবাসার পরিধি
আসাদুজ্জামান খান মুকুল

ভালোবাসি তোমায় বড্ড ক্ষ্যাপাটের বেশে,
কেবল নধর তনুর মোহনীয় রূপের মাধুরীতে নয়।
বাসনায় নেই অনাচারে চষে বেড়াতে তোমার তনুর পাললিক ভূমি।
তবে তো মৌ-লোভী মক্ষীকার বেশে উড়ে বেড়াতাম ফুল থেকে ফুলে,
আকুণ্ঠ পান করে নিতাম অমিয় ফুলের মধু।
পিপাসিত হৃদয়ের তৃষ্ণা মিটিয়ে চলে যেতাম অন্য কোনো পানে।
কিংবা মোহনীয় হাসির স্ফুরণে কামাতুর হয়ে সজোরে ওষ্ঠে এঁকে দিতাম চুম্বনের কামুকীয় রেখা!
নোনতা স্বাদের উপভোগ্যতায় ঝাঁপিয়ে পড়তাম আদিম উন্মত্ততার অতল গহ্বরে।
এমনই শঙ্কা নাড়ালে তোমার হৃদয় কোণে,
তবে বুঝে নিবো-
এ হৃদয়ের ভালোবাসার পরিধি মাপতে ভেঙে গেছে তোমার অনুভবের কম্পাস।
বরং তা নয়;
তোমাকে ভালোবেসেছি মানবিক গুণাবলীর আবেশে।
সেই ভালোবাসার পরশে পাড়ি দিতে চাই সৌদামিনীর চূড়ায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park