1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সারাদেশে ধর্ষণের প্রতিবাদে বেলকুচিতে ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন।

 আল-আমিন হোসেন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৪ বার পঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইন-শৃংখলার পরিস্তিতির অবনতি ও বিচারহীনতা ও গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর ও স্বামী কর্তৃক নৃশংস নির্যাতনের পর ৮ বছর বয়সী শিশুকে হত্যাচেষ্টার কাণ্ডে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এরই প্রতিবাদে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন। আজ ১০-০৩-২০২৫ ইং রোজ সোমবার সকালে সিরাজগঞ্জ বেলকুচি উপজেলা করিতলা মোড়ে বেলকুচি উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিজন আহম্মেদ বিজয়, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার সরকার,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রানা,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ সভাপতি মুন্জুর কাদের মুকুল,জেলা ছাত্রদলের সহ সভাপতি অনিক ভূইয়া,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মন্ডল ,মোমিন রেজা,আলা উদ্দিন,শাহিন রেজা, রাশেদুল সহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park