1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুসলিম তরুণীকে সাতদিন আটকে রেখে ধর্ষণ, জয় কুড়ি গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মুসলিম তরুণীকে সাতদিন আটকে রেখে ধর্ষণ, জয় কুড়ি গ্রেপ্তার

একে এম মাহমুদ রিয়াজ সিনিয়র স্টাফ রিপোর্টার ।।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

। একে এম মাহমুদ রিয়াজ সিনিয়র স্টাফ রিপোর্টার ।।

লক্ষ্মীপুরে তুলে নিয়ে বাসায় ৭ দিন ধরে আটকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করছে পুলিশ।

আজ বুধবার সকালে লক্ষ্মীপুর শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে আসামি জয় কুড়িকে (২৫) গ্রেপ্তারের পর আদালতের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার জয়কুড়ি লক্ষ্মীপুরের রায়পুর শহরের পুর্বলাচ গ্রামের কামাল ভুইয়া সড়কের স্বর্ণ ব্যাবসায়ী অনন্ত কুড়ীর ছেলে।

এরআগে গত ২২ আগস্ট রাতে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে নির্যাতিত ১৪ বছর বয়সী ওই তরুণীর বাবা বাদী হয়ে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেন। মামলার পর থেকে পলাতক ছিলেন জয় কুড়ি। ধর্ষণের ঘটনার পর রায়পুর বাজারে জয় কুড়িসহ অন্যদের গ্রেপ্তারে দাবিতে আন্দোলনে নামে নারী-পুরুষসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মামলা সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট সন্ধ্যায় জয় কুড়ি ওই তরুণীকে তাদের বাসার সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে কক্সবাজার যায়। সেখানে তিনদিন রাখার পর লক্ষ্মীপুর শহরে একটি বাসায় চারদিন রেখে তাকে ধর্ষণ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়,ওই তরুণীর কাছে মুসলিম পরিচয় দিলেও এক পর্যায়ে তিনি বুঝতে পারেন জয় কুড়ি হিন্দু সম্প্রদায়ের। তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কপালে সিঁদুর পরাতে গেলে তিনি তা বুঝতে পেরে চিৎকার দেন। পরে রায়পুর শহরের মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ফেলে যাওয়া হয় তাকে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ধর্ষণের ঘটনায় জয় কুড়িসহ তিনজনকে আসামি করে থানায় মামলা করেছেন তরুণীর বাবা। মামলায় ওই তরুণীকে সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

ওসি জানান, ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্ত জয় কুড়ি। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার জয় কুড়ি ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park