1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে  নিহত ও আহতদের স্মরনে দোয়া, আলোচনা সভা, - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে  নিহত ও আহতদের স্মরনে দোয়া, আলোচনা সভা,

মাহমুদুল হাসান লিমন জেলা প্রতিনিধি নরসিংদী
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত

 

মাহমুদুল হাসান লিমন

জেলা প্রতিনিধি নরসিংদী

 

: নরসিংদী শিবপুর উপজেলার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে দোয়া, আলোচনা সভা, বৃক্ষরোপণ, এতিমদের মাঝে শিক্ষা সামগ্রী ও একবেলা খাবার বিতরণ করা হয়েছে। ২০ইং সেপ্টেম্বর শনিবার দুপুরে কুমরাদী দারুলউলুম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকা এর নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো: মাহবুবুর রহমান মনির এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সহকারী অধ্যাপক ড. মো. জগলুল হায়দার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলার আহবায়ক হাবিবুল্লাহ বেলালী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার জমাদিউল হক। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল। সঞ্চালনা করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম শিবপুর উপজেলার যুগ্ম সদস্য সচিব হানিফ মাহমুদ। দোয়া পরিচালনা করেন কুমরাদী আবুবকর সিদ্দিক (রা:) মাদ্রাসার মুহতামিম, মাহমুদুল হক মামুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park