1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রাকিবুল গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নরসিংদীতে হযরত মোঃ (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় রাকিবুল গ্রেফতার।

মাহমুদুল হাসান লিমন জেলা প্রতিনিধি নরসিংদী
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

মাহমুদুল হাসান লিমন
জেলা প্রতিনিধি নরসিংদী

নরসিংদীতে ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ ) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪) নামে এক নাস্তিককে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
২০ অক্টোবর ২০২৪ ইং রবিবার সকালে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, রাকিবুল ইসলাম ওরফে রাকিব (২৪)। সে মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলা ভাঙ্গা এলাকার রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে নরসিংদীর ভাগদী এসি মসজিদ সংলগ্ন মৃত সাহাব উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নরসিংদীর সদর মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, গত ৯ অক্টোবর রফিকুল ইসলাম নামে এক নাস্তিক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক উক্তি প্রকাশ করলে তা ধর্মপ্রান মুসুল্লিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তীব্র নিন্দা ও শাস্তির দাবী করেন। এঘটনায় সদর উপজেলার মাধবদীর টাটা পাড়া এলাকার মাকসুদুর রহমান (সজীব) নামে একব্যক্তি বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এর নির্দেশনায় কটুক্তিকারী রফিকুলকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার বেলা ২টার দিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেন নরসিংদী মডেল থানা পুলিশ। তিনি আরও জানান, নাস্তিক রাকিবুলকে পুলিশী পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park