1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দা আল-হেরা ফাউন্ডেশন ২০২৫ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মনোহরদী, নরসিংদী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দা আল-হেরা ফাউন্ডেশন ২০২৫ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত মনোহরদী, নরসিংদী

নরসিংদী সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৯৬ বার পঠিত

নরসিংদী সংবাদদাতা

দা আল-হেরা ফাউন্ডেশনের ২০২৫ সালের ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের মাঠে। এটি ছিল সংস্থার বার্ষিক ক্রীড়া কার্যক্রমের অংশ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা আল-হেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান লিমন। তিনি বলেন, “দা আল-হেরা ফাউন্ডেশন প্রতিবছরই বিভিন্ন খেলাধুলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের ফাইনাল ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো যুব সমাজকে মাদক, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সমাজ গঠনে উৎসাহিত করা। ক্রীড়া ও সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক পথে পরিচালিত করাই আমাদের উদ্দেশ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মো. বাশির মোল্লা। খেলার উদ্বোধন ঘোষণা করেন মো. মাসুম। পৃষ্ঠপোষকতা করেন দা আল-হেরা ফাউন্ডেশনের ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহাদাত ভূঁইয়া। খেলার রেফারির দায়িত্ব পালন করেন মো. হিরন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দা আল-হেরা ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।

ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সিনিয়র বনাম জুনিয়র দলের মধ্যে। উত্তেজনাপূর্ণ ম্যাচে জুনিয়র দল ৩-০গোলের ব্যবধানে সিনিয়র দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার, মেডেল ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

এ খেলাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ক্রীড়াপ্রেমীদের হৃদয়ে এক প্রাণবন্ত আবহ তৈরি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park