1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মনিরামপুরে সাবেক ভাইস চেয়ারম্যান বাচ্চু সহ চারজন কারাগারে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মনিরামপুরে সাবেক ভাইস চেয়ারম্যান বাচ্চু সহ চারজন কারাগারে

দিপু মন্ডল প্রতিনিধি যশোর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পঠিত

দিপু মন্ডল প্রতিনিধি যশোর

যশোরের মণিরামপুরে সরকারি ত্রাণের পাঁচশ’ ৪৯ বস্তা চাল চুরির মামলায় আলোচিত উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ চারজন আদালতে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অন্য আসামিরা হলেন—মণিরামপুর উপজেলার বাঙ্গালপুর গ্রামের বিলায়েতের ছেলে শামীম হোসেন, জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন। রোববার সকাল ১১টার দিকে যশোর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২০২০ সালের ৪ এপ্রিল খুলনার মহেশ্বরপাশা থেকে যশোরের মণিরামপুরের উদ্দেশে পাঁচ ট্রাক সরকারি ত্রাণের চাল আসে। তবে এর মধ্যে এক ট্রাক চাল স্থানীয় ভাই ভাই রাইস মিলে পাঠানো হয়, যা গোডাউনে লোড করা হয়নি। বিষয়টি জানতে পেরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পাঁচশ’ ৪৯ বস্তা চাল উদ্ধার করে এবং মিল মালিক ও ট্রাক ড্রাইভারকে আটক করে। চালের কোনো বৈধ কাগজপত্র না থাকায় এসআই তপন কুমার সিংহ বাদী হয়ে কালোবাজারির মাধ্যমে চাল মজুদের অভিযোগে মণিরামপুর থানায় মামলা করেন।
এই ঘটনায় আটক দু’জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ কয়েকজনের নাম প্রকাশ করা হয়। তদন্ত শেষে ছয়জনকে অভিযুক্ত করে যশোর আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর বাচ্চু আদালতে আত্মসমর্পণ করলেও জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ও তিন সহযোগী আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
উত্তম চক্রবর্তী বাচ্চু শুধু চাল চুরির মতো অপরাধে জড়িত ছিলেন না, তিনি সেই সময়ের মণিরামপুরের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছত্রছায়ায় নানা অপকর্মে লিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎ ছাড়াও বিভিন্ন দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে চলে আসছিল। এমপির প্রশ্রয়ে তিনি স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে স্থানীয়দের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, শুধু এই চারজন নয়, এর পেছনে থাকা সব রাঘব বোয়ালদের আইনের আওতায় আনা হোক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park