1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির বর্ণাঢ্য ফল উৎসব সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির বর্ণাঢ্য ফল উৎসব সম্পন্ন।

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলি (RDF)-এর উদ্যোগে প্রথমবারের মতো অত্যন্ত উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ফুড ফেস্টিভ্যাল সিজন ১’। ডিভিশন এর সম্মানিত উপদেষ্টা মন্ডলী, সভাপতি মুসাফির ইমরান, সাধারণ সম্পাদক আকিবুর রহমান এবং কোষাধ্যক্ষ সাদমানুর রহমান রকি ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিকেল ৪.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই বর্ণাঢ্য উৎসবের শুভ সূচনা করা হয়।

উৎসবে আরডিএফ (RDF)-এর বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে ৩টি স্টল দেওয়া হয়, যেখানে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী আম ও বিভিন্ন বিখ্যাত জাতের ফলসহ হরেক রকমের ফলের এক চমৎকার প্রদর্শনী সাজানো হয়।

উৎসবের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্পর্ক জোরদার করা ও জাঙ্ক ফুড পরিহার করে প্রাকৃতিক ও পুষ্টিকর ফলমূল গ্রহণের মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখার আহ্বান জানানো। অনুষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ডিভিশনের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত এবং উপচে পড়া অংশগ্রহণ লক্ষ করা যায়।

উৎসবের এক ফাঁকে আয়োজক কমিটির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাদের অনুভূতি ও বক্তব্য প্রকাশ করেন। আরডিএফ-এর সভাপতি মুসাফির ইমরান তাঁর বক্তব্যে বলেন, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি আমাদের অত্যন্ত চমৎকার একটি ভেন্যু এবং সবার উপস্থিতি আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি। রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির মূল লক্ষ্যই হলো নিজেদের মধ্যকার বন্ড ও রিলেশনশিপকে আরও স্ট্রং করা এবং শিক্ষার্থীদের জন্য সবসময় নতুন ও বিনোদনমূলক কিছু উপহার দেওয়া। এমন একটি সুন্দর ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত এবং আশা করি আগামীতেও আমাদের এই ঐক্য ও আয়োজন অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক আকিবুর রহমান জানান, “আমরা সাধারণত প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড খেয়ে থাকি, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই উৎসবের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাতে চাই যেন সকলে এই অপুষ্টিকর খাবার পরিহার করে প্রকৃতির দেওয়া ফ্রেশ ও ন্যাচারাল ফলমূল গ্রহণ করে এবং একটি সুস্থ জীবনযাপন বজায় রাখে। আমি আশা করি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী আমাদের এই ফেস্টিভ্যালে এসে আনন্দ উপভোগ করবেন।”

কোষাধ্যক্ষ সাদমানুর রহমান রকি বলেন, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির পক্ষ থেকে এটিই আমাদের প্রথম ফল উৎসবের আয়োজন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো আমাদের রাজশাহী অঞ্চলের বিখ্যাত আম ও অন্যান্য ফল এ অঞ্চলের সবার সামনে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয় জীবনে সব বিষয়ের পাশাপাশি আমাদের মাঝে ভাতৃত্ববোধের একটি চমৎকার বন্ধন ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা। আমাদের এই ধারা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আমরা আরও বড় পরিসরে এমন আয়োজন করব।

সবশেষে, বিচারকদের মূল্যায়নে চমৎকার পরিবেশনার জন্য ৭ম ব্যাচের স্টলটিকে শ্রেষ্ঠ স্টলের পুরস্কারে ভূষিত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park