1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গবেষণার মানোন্নয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে 'সেমিনার অন প্রজেক্ট প্রোপোজাল রাইটিং' অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গবেষণার মানোন্নয়নে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সেমিনার অন প্রজেক্ট প্রোপোজাল রাইটিং’ অনুষ্ঠিত।

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২০ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) শিক্ষা ও গবেষণার সার্বিক মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “সেমিনার অন প্রজেক্ট প্রোপোজাল রাইটিং” শিরোনামে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়েরInstitutional Quality Assurance Cell (IQAC)-এর উদ্যোগে নিয়মিত সেমিনার ও কর্মশালার অংশ হিসেবে এই বিশেষ সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকৃবি-র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আইকিউএসি (IQAC)-এর অতিরিক্ত পরিচালক এবং এগ্রিকালচারাল ইকোনমিকস (কৃষি অর্থনীতি) বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম। সেমিনারে বক্তারা একটি মানসম্মত ও আন্তর্জাতিক মানের গবেষণা প্রস্তাবনা (Proposal) তৈরির বিভিন্ন কারিগরি দিক, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং অর্থায়নের উৎস খোঁজার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোঃ নাজমুল আহসান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল ভিত্তি হলো মানসম্মত গবেষণা, আর সঠিক ও যুগোপযোগী প্রোপোজাল রাইটিংই পারে সেই গবেষণাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে। বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান প্রাতিষ্ঠানিক উন্নয়নে এই ধরনের অ্যাকাডেমিক সেমিনারের ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেন। আইকিউএসি-র এই সময়োপযোগী উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং খুকৃবি-র শিক্ষা ও গবেষণার সার্বিক মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park