1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় অভিযোগ

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবিতে নন্দীগ্রামের দিনমজুর এক কুলির যুবতী মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণ এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন ওই যুবকের বিরুদ্ধে।

থানায় লিখিত অভিযোগ জানা যায়, উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আব্দুল খালেকের মোঃ মহির উদ্দিনের স্কুল পড়ুয়া মেয়ের সাথে উপজেলার শাহাজাদপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে অভিযুক্ত মোঃ আজিজুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে তোলে। আজিজুলের উৎপাতে ২’বছর আগে মেয়ের পড়ালেখা বন্ধ করে দেন এবং অন্যত্র বিয়েও দেয়। এক পর্যায়ে লম্পট প্রেমিক মেয়ের স্বামীকে মানসিক চাপে ফেলে তাকে তালাক দিতে বাধ্য করে। এরপর থেকে মেয়েটা বাবার বাড়িতে অবস্থান করার সুযোগে আজিজুল পুনরায় যোগাযোগ ও প্রায় দেখা করতে। একসময় ওই মেয়েকে বিয়ের প্রলোভনে প্রথমে জয়পুরহাট আবাসিক হোটেলে, বন্ধুর বাড়িতে ও বিভিন্ন স্থানে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একপর্যায়ে মেয়েটি তাকে বিয়ে করতে বললে নানা তালবাহানা করে ভয়-ভীতি দেখায় এবং প্রাণনাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে গত ৫ এপ্রিল শনিবার মেয়েটি বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নেন। পরিবারের দাবি, ওই ছেলের কারণে তাদের মেয়েকে অন্যত্র বিয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। প্রতিকারের আশায় থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান ভুক্তভোগীর মা-বাবা। এবিষয়ে জানতে আজিজুলের মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন রিসিভ করেনি।
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park