1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিনোদন সাহিত্য পত্রিকা'র আন্তর্জাতিক বইমেলা সংকলন এর উদ্বোধনী অনুষ্ঠান:- বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিনোদন সাহিত্য পত্রিকা’র আন্তর্জাতিক বইমেলা সংকলন এর উদ্বোধনী অনুষ্ঠান:-

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৮২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- বাংলা সাহিত্য হল সমাজের দর্পণ। আধুনিক যুগের প্রতিবাদের বড় অস্ত্র প্রতিবাদের‌।শনিবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বিনোদন সাহিত্য পত্রিকা’র আন্তর্জাতিক বইমেলা সংকলন কুমড়ো_পটাশ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিন শতাধিক কবি ও সাহিত্যিকদের কলমে সমৃদ্ধ এই সংকলন কবি সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই এই নামকরণ করা হয়েছিল। এছাড়াও বিনোদন সাহিত্য পত্রিকা’র সম্পাদক কবি ও সাহিত্যিক সুশান্ত ঘোষের গোয়েন্দা_রাজের গোয়েন্দাগিরি সহ ৫২ জন কবি ও সাহিত্যিকদের একক গ্রন্থ প্রকাশিত হয় । আজ মঞ্চ অলঙ্কৃত করেছিলেন কবি কমল দে সিকদার, সাহিত্যিক তাপস সাহা, ছড়াকার বকুল বৈরাগী, ছড়াকার ডঃ নির্মল করণ ও কবি ও সাংবাদিক সেখ সিরাজ।

এদিন প্রায় ৫২ জন কবি ও সাহিত্যিকের একক গ্রন্থ প্রকাশিত হয়। তাদের প্রত্যেকের হাতেই আনন্দ প্রকাশনের তরফ থেকে কবি ও সাহিত্যিক, পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা, নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক, বিনোদন সাহিত্য পত্রিকা’র সম্পাদক সাহিত্যিক সুশান্ত ঘোষ মহাশয়ের বাংলাদেশের ২০২৩ এর সম্মানিত উপন্যাস “হৃদয় কথা বলে” দ্বিতীয় সংস্করণ উপহার স্বরূপ তুলে দেওয়া হয় । এছাড়াও সংকলন টি যাদের কলমে সমৃদ্ধ তাদের প্রত্যেকের হাতেই একটি নতুন ইংরেজি বছরের ডায়েরি বিনোদন সাহিত্য পত্রিকা’র তরফ থেকে তুলে দেওয়া হয়। দুপুর বারোটার থেকে বিকেল চারটের সময় পর্যন্ত এই অনুষ্ঠান ছিল বিভিন্ন ধরনের আলোচনায় সমৃদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park