1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শরৎ প্রভাতের রূপ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শরৎ প্রভাতের রূপ

আব্দুল কাদের
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

শরৎ প্রভাতের রূপ
আব্দুল কাদের

​পূবের দিকে ছড়ায় আলোর নরম নরম আভা,
রঙিন হলো প্রভাত ফেরি, কী অপরূপ শোভা!
পদ্মদিঘির স্বচ্ছ জলে ভাসে শরৎ আকাশ,
কলি ফোটে মেলে ধরে তার রূপেরই প্রকাশ।
​শিশির ভেজা ফুলের গন্ধ নেয় মেখে তার প্রাণ,
সাদা কাশের রন্ধ্রে রন্ধ্রে ভোরের আলোর বান।
কাগজ ফুলের মালা হাতে কে যায় ওই দূরে?
নদীর স্রোতে হীরার মতো ফুলে ভেসে সুরে।
​রোদের ভেলায় মন হারিয়ে সেথায় আপন মনে,
ছুটে চলে পাখির ডানায় দূর -সীমানার পানে।
জীবন যেন নদীর স্রোতের মতো বহে -রত,
কখন শান্ত, কখন চঞ্চল, সময়েরই মতো।
​নদীর বুকে রুপালি চাঁদ আলোর নাচন তোলে,
কেশব রংয়ে নারী যেন আনমনে কেশ দোলে।
গ্রামের বধূ আসবে ঘাটে, বকুল গাছের তলে
স্রোতের টানে নৌকাগুলো যায় ভেসে যায় জলে।
​খিলখিলিয়ে হাসে বাতাস, ছুঁয়ে যায় তন্-মন,
নদীর তীরে কাশের বনে জাগায় শীতল -রণ।
এমন সকাল, এমন দুপুর, এমন সাঁঝের বেলায়,
জীবন যেন সেজে ওঠে প্রকৃতির সে মেলায়।

মো. আব্দুল কাদের,শিক্ষক,
সারিয়াকান্দি, বগুড়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park