
বেবি চক্রবর্ত্তী :- বাংলা সাহিত্য হল সমাজের দর্পণ। আধুনিক যুগের প্রতিবাদের বড় অস্ত্র প্রতিবাদের।শনিবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে বিনোদন সাহিত্য পত্রিকা'র আন্তর্জাতিক বইমেলা সংকলন কুমড়ো_পটাশ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। পাশাপাশি তিন শতাধিক কবি ও সাহিত্যিকদের কলমে সমৃদ্ধ এই সংকলন কবি সুকুমার রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই এই নামকরণ করা হয়েছিল। এছাড়াও বিনোদন সাহিত্য পত্রিকা'র সম্পাদক কবি ও সাহিত্যিক সুশান্ত ঘোষের গোয়েন্দা_রাজের গোয়েন্দাগিরি সহ ৫২ জন কবি ও সাহিত্যিকদের একক গ্রন্থ প্রকাশিত হয় । আজ মঞ্চ অলঙ্কৃত করেছিলেন কবি কমল দে সিকদার, সাহিত্যিক তাপস সাহা, ছড়াকার বকুল বৈরাগী, ছড়াকার ডঃ নির্মল করণ ও কবি ও সাংবাদিক সেখ সিরাজ।
এদিন প্রায় ৫২ জন কবি ও সাহিত্যিকের একক গ্রন্থ প্রকাশিত হয়। তাদের প্রত্যেকের হাতেই আনন্দ প্রকাশনের তরফ থেকে কবি ও সাহিত্যিক, পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা, নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক, বিনোদন সাহিত্য পত্রিকা'র সম্পাদক সাহিত্যিক সুশান্ত ঘোষ মহাশয়ের বাংলাদেশের ২০২৩ এর সম্মানিত উপন্যাস "হৃদয় কথা বলে" দ্বিতীয় সংস্করণ উপহার স্বরূপ তুলে দেওয়া হয় । এছাড়াও সংকলন টি যাদের কলমে সমৃদ্ধ তাদের প্রত্যেকের হাতেই একটি নতুন ইংরেজি বছরের ডায়েরি বিনোদন সাহিত্য পত্রিকা'র তরফ থেকে তুলে দেওয়া হয়। দুপুর বারোটার থেকে বিকেল চারটের সময় পর্যন্ত এই অনুষ্ঠান ছিল বিভিন্ন ধরনের আলোচনায় সমৃদ্ধ।