
রুবেল আহমেদ ব্যুরো প্রধান,সিলেট:
সিলেটের গোয়াইনঘাটে ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে গোয়াইনঘাট টু সারীঘাট আব্দুমহল নামক সড়কে ডি আই পিকআপে পিষ্ট হয়ে জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। জুবায়ের আহমদ আব্দুল মহল মাদ্রাসার ১ম শ্রেনীর শিক্ষার্থী । নিহত জোবায়ের উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল গ্রামের রহিম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, ১৩ জুলাই শনিবার বেলা ১টায় মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী জুবায়ের আহমদ (৮) মাদ্রাসা ছুটি হওয়ার পরে গোয়াইনঘাট টু সারীঘাট সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল। এসময় গোয়াইনঘাটগামী একটি ডিআই পিকআপ বেপরোয়া ভাবে চালিয়ে জুবায়েরকে চাপা দেয়। এসময় স্থানীয়রা পিকআপটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়রা জুবায়েরকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান সুমন জুবায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ডিআই পিক-আপের চাপায় জুবায়ের আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন আছে।