
এম সাঈদ | দক্ষিণ সুরমা প্রতিনিধি
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৩৭ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। গত ১৯ অক্টোবর জারি করা এক অফিস আদেশে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রকৌশলী মো. কবীর হোসেনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। এ ছাড়া কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক, দুজন যুগ্ম সদস্য সচিবসহ বিভিন্ন বিভাগে দায়িত্বশীলদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. মুসলিম উদ্দিন (হেডকোয়ার্টার), প্রকৌশলী মো. হানিফ (ঢাকা), প্রকৌশলী মো. ইমাম উদ্দিন (ফরিদপুর), প্রকৌশলী আবদুর রহমান (ময়মনসিংহ), প্রকৌশলী মো. মাহাবুবুর রহমান (খুলনা), প্রকৌশলী মো. বাচ্চু মিয়া (বরিশাল), প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রনি (রাজশাহী), প্রকৌশলী মো. সেলিমুর রহমান (রংপুর), প্রকৌশলী মো. জাহিদুর রহমান দীপু (সিলেট), প্রকৌশলী মোহাম্মদ শীর হোসেন পাটোয়ারী (চট্টগ্রাম) এবং প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন (কুমিল্লা)।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী এস এম ফিরোজ ও প্রকৌশলী মো. সোহেল রানা।
এ ছাড়া কমিটিতে অর্থবিষয়ক সদস্য হিসেবে প্রকৌশলী শাহাদাত জামিল চৌধুরী, সাংগঠনিক সদস্য হিসেবে প্রকৌশলী মো. জসিম সিকদার, সহ-সাংগঠনিক সদস্য হিসেবে প্রকৌশলী মো. ওমর ফারুক ও প্রকৌশলী মোছা. নাহিদ সুলতানা, জনসংযোগ ও প্রচারবিষয়ক সদস্য হিসেবে প্রকৌশলী মো. তৈয়ব আলী এবং সহ-জনসংযোগ ও প্রচারবিষয়ক সদস্য হিসেবে প্রকৌশলী সৈয়দ সাহাব উদ্দিন মল্লিক সাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন প্রকৌশলী মো. আব্দুরাহেল কাফি (আন্তর্জাতিক বিষয়ক), প্রকৌশলী মো. জিজুর রহমান খান (শিক্ষা ও প্রশিক্ষণ), প্রকৌশলী মোহাম্মদ সাবিতুল করিম (সহশিক্ষা ও প্রশিক্ষণ), প্রকৌশলী সৈয়দ রাশেদুল হাসান (বিজ্ঞান ও প্রযুক্তি), প্রকৌশলী মো. মনজুল মুস্তাক (তথ্য ও গবেষণা), প্রকৌশলী এস কে মাহমুদ আলম (ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি), প্রকৌশলী মো. শওকত আলী মিয়া (স্বাস্থ্য ও সমাজকল্যাণ), প্রকৌশলী মো. ওয়াহিদুল আলম (দপ্তর), প্রকৌশলী মো. রাসেল হাসান (সহ-দপ্তর), প্রকৌশলী নাহিদ ফারজানা ও প্রকৌশলী হোসনে আরা পারভীন (মহিলা ও পরিবার কল্যাণ), প্রকৌশলী মো. মনিরুজ্জামান (লাইব্রেরি), প্রকৌশলী রেজাউল করিম (প্রকাশনা), প্রকৌশলী এস এম কালাম হোসেন (চাকরি ও আইন), প্রকৌশলী মো. সালাউদ্দিন ভূঁইয়া (মুক্তিযোদ্ধা বিষয়ক) এবং প্রকৌশলী এইচ এম আমিনুর রহমান (ছাত্রবিষয়ক)।
অফিস আদেশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন কমিটিকে আইডিইবির গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করতে হবে। নির্ধারিত মেয়াদের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। এ কমিটির মেয়াদ আগামী ১৮ জানুয়ারি ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।