1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিপইসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি নাঈম, সম্পাদক আজিজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন। পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

সিপইসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি নাঈম, সম্পাদক আজিজ

​এম সাঈদ, সিলেট প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

​এম সাঈদ, সিলেট প্রতিনিধি:
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির (সিপইসাস) ২০২৬-২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত। নতুন কমিটিতে সভাপতির পদে মাহমুদুল হাসান নাঈম এবং সাধারণ সম্পাদকের (সেক্রেটারি) পদে আব্দুল আজিজ মনোনীত হয়েছেন।

​আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির অফিশিয়াল ফেসবুক পেজে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

​কমিটির অন্যান্য পদের দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি সাব্বির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমদ, সাংগঠনিক সম্পাদক মেনহাজুর রহমান, দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম সাঈদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুম পারভেজ, অর্থ সম্পাদক সৌরভ আহমেদ এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমান।

​এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মোরাদ, জাহিদ হাসান ও শুভ দাস। সাধারণ সদস্য পদে রয়েছেন ওয়াসীম আহমেদ আবির, মোঃ সাইফ ও প্রণয়।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, ক্যাম্পাসের বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটিকে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park