1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ সাংসদ রচনার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ সাংসদ রচনার

বেবি চক্রবর্ত্তী :কলকাতা:-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :কলকাতা:- রাজ্য থেকে রাজনীতি যখন তোলপাড় আর জি কর ঘটনা নিয়ে ঠিক এই পরিস্থিতিতে চুঁচুড়া মাঠে শুরু হয়েছে রাজ্য সরকারের ৩৯ তম শারদীয়া তাঁত বস্ত্র মেলা। সাংসদ রচনা উদ্বোধন করেন সেই মেলার। ঘুরে ঘুরে শাড়ি, সালোয়ার কামিজ, ব্যাগ, গামছাও কিনতে দেখা যায় তাঁকে। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছেন, আরজিকর এর ঘটনার ১ মাস অতিক্রান্ত। এবার পুজোয় ফিরতে, উৎসবে ফিরতে। মুখ্যমন্ত্রীর কথা মেনেই শুরু হয়ে গেল রচনার সাংসদ মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফেরা’ মন্তব্য নিয়ে রচনা বলেন, পশ্চিমবঙ্গের মানুষ তথা তৃণমূলের সদস্যরা মনে করেন, দিদি যা বলেন, চিন্তা ভাবনা করেই বলেন। পুজো অবশ্যই হওয়া দরকার। কারণ পুজো তো শুধু আনন্দ নয়, এর সঙ্গে বহু মানুষের রুজি রোজগার জড়িয়ে রয়েছেবিগত এক মাসেরও বেশি সময় ধরে বিচারের দাবিতে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। গত চারদিন ধরে রোদ জল উপেক্ষা করে স্বাস্থ্য ভবনের সামনে বসে রয়েছেন তাঁরা। এখনো পর্যন্ত বেরোয়নি কোনো সমাধান সূত্র। রচনা বলেন, তিনি সবসময়ই জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন। কারণ তাঁরা সকলেই বিচার চাইছেন। দোষী যাতে শাস্তি পায় তার জন্যই এই প্রতিবাদ আন্দোলন। স্বয়ং মুখ্যমন্ত্রী তাঁদের পাশে রয়েছেন।
একই সঙ্গে রচনা এও বলেন, চিকিৎসকদের কর্মবিরতির জেরে অনেক মানুষ কষ্ট পাচ্ছেন। অনেক মানুষ মারা যাচ্ছেন। অনেক তিলোত্তমা তৈরি হচ্ছে। সাধারণ মানুষের কথা ভেবে দেখলে ভালো হয়। রচনার আবেদন, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরে আবেদন করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park