1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী অনুষ্ঠানে লক্ষাধীক ভক্ত সমাগম - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী অনুষ্ঠানে লক্ষাধীক ভক্ত সমাগম

বেবি চক্রবর্ত্তী:-
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী অনুষ্ঠানে লক্ষাধীক ভক্ত সমাগম

বেবি চক্রবর্ত্তী:-

শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের দিব্য জন্মশতাব্দী অনুষ্ঠীত হল হাওড়ায়। এ উপলক্ষে ধর্মসভা ও বিরাট ধর্মীয় শোভাযাত্রা
অনুষ্ঠীত হয়।নিখিল ভারত শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য্য ত্রিদন্ডিস্বামী শ্রীমদ্ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজের প্রিয় শিষ্য ছিলেন ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ।তিনি প্রতিষ্ঠানের পূর্বতন আচার্য্যদেব তথা বিশ্ব বৈষ্ণব রাজসভার প্রাক্তন অধ্যক্ষ ছিলেন।

এই জন্মশতাব্দী সমারোহ উপলক্ষে দু দিন ব্যাপী নানা অনুষ্ঠান হয় করাতবেড়িয় গ্রামে ইউনাইটেড ভাটার ময়দানে।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মঠের বর্তমান আচার্য্য পূজ্যপাদ ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবিচার বিষ্ণু গোস্বামী মহারাজ ও শ্রীধাম মায়াপুরের শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের মঠরক্ষক ত্রিদন্ডীস্বামী শ্রীমদ্ভক্তিবৈভব নারায়ন মহারাজ।
শনিবার বিরাট ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। করাতবেড়িয়া থেকে লক্ষাধীক মানুষের শোভাযাত্রা হরিনাম সংকির্তনের মাধ্যমে হাইরোডে পানপুর মোড়ে গিয়ে শেষ হয়। ভক্ত সন্নাসী ও সাধারন মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহন করেন। ছৌনাচ সহ ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয় শোভাযাত্রায়। রবিবার ১৫ ডিসেম্বর বিশাল ধর্ম সভার আয়োজন করা হয়। ধর্মসভায় বহু বিশিষ্ট মানুষ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park