1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

বিরামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১৫ মার্চ -২০২৫) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা পঃ পঃ কর্মকর্তা তাহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা প্রমূখ। এছাড়াও এডভোকেসি সভায় উপস্থিত ছিলেন বিরামপুর থানার প্রতিনিধি এস.আই দুলু মিয়া, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আরিফুল ইসলাম,NGO প্রতিনিধিগণ, উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। সভায় মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তাহাজুল ইসলাম।

 

আগামী শনিবার (১৫ মার্চ )একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ৭ টি ইউনিয়নে ১ হাজার ৪৪০ জন শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১১ হাজার ৬৭০ জন শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী  ৪০০ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ হাজার শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলার ৭ টি ইউনিয়নের ২১ টি ওয়ার্ডের ১৬৮ টি কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৬৯ টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ৩৩৮ জন স্বেচ্ছাসেবী ও প্রতি পুরাতন ওয়ার্ডে একজন করে মোট ২১ জন প্রথম সারির সুপারভাইজার থাকবে।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা লুৎফর রহমান বলেন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অন্যান্য ক্যাম্পেইনগুলোর মধ্যে পুরাতন একটি ক্যাম্পেইন।যা অনেক দিন ধরে চলে আসতেছে।এ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে আজকের এই অবহিতকরণ ও আলোচনা সভা। ‌সংশ্লিষ্ট সকলকে উপজেলার ১৭ হাজার ৫১০ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার আহ্বান জানান এর পাশাপাশি বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park