1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

‘কর্মমুখী সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদের  রাধারমণ  হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রৌয়াইল-হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নজরুল ইসলাম নাজু এবং গীতা পাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক আতিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান,  উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর আলম, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোম্বামী, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মুর্শেদুল আলম, সূর্যের আলো মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি মো. নূরুজ্জামান, রৌয়াইল-হিলালপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিঠু, বনগাঁও গুচ্ছগ্রাম আশ্রয়ণ সমবায় সমিতির মোঃ সুজন মিয়া, জগন্নাথপুর পৌরসভা চুক্তি ভিত্তিক কর্মচারী সমবায় সমিতির মোঃ নিজাম উদ্দিন এবং চারুয়াবিল মৎস্যজীবী সমবায় সমিতির সৈয়দ আব্দুল আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল মিয়া, আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের এসও শেখ ফরিদসহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী হওয়ার অন্যতম কার্যকর মাধ্যম। দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে।

সমবায় সমিতি গুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি ও শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের সভাপতি মোঃ ইসলাম উদ্দিন সহ অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park