1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ঐতিহ্যবাহী বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা (চুল্লী) ও ঘরের সেড এর ফলক উন্মোচন করা হয়েছে। রোববার সকালে মহাশ্মশান চত্বরে কমিটির সহ-সভাপতি বিমল কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অশোক মালাকারের পরিচালনায় ফলক উন্মোচন করেন ও বক্তব্য রাখেন এনায়েতপুরের রনি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষ।

এ সময় বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পাল, দুলাল চন্দ্র ঘোষ, প্রাক্তন শিক্ষক নব কুমার হলদার, শুম্ভুনাথ মোদক, নির্মল কর্মকার, মাধব ঘোষ, রাজীব শীল এবং বিশেষ অতিথি উজ্জল ঘোষ ও নির্মল ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, রনি মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রনজিত কুমার ঘোষের নিজস্ব অর্থায়নে তার বাবা মায়ের স্বরণে দুইশত বছরের পুরোনো বেতিল মহাশ্মশানে শবদহে সৎকারের জন্য চুলা ও ঘর নির্মিত করা হয়, এছাড়া একই স্থানে কমিটির সাধারণ সম্পাদক অশোক মালাকারের বাবা স্বর্গীয় জগদীশ মালাকাররে স্বরণে মেইন গেটটি দৃশ্যমান হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park