1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বিশাল বর্ণাঢ্য মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মোল্লার নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে রঙ্গশ্রী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে। লাল-সবুজের টুপি, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

মিছিলটি বাকেরগঞ্জ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যালিপ্যাড মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হোসেন খান।

সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আবুল হোসেন খান বলেন, “আগামীর বাকেরগঞ্জ হবে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের জনপদ। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান মোল্লা বলেন, “আলহাজ্ব আবুল হোসেন খানের নেতৃত্বে আমরা আগামীর বাকেরগঞ্জকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, উন্নত ও সমৃদ্ধশালী উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করব। আজকের অনুষ্ঠানে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নবাসী যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা আমার পাশে থাকবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে রঙ্গশ্রী ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।”

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর আগামীর পথচলার প্রধান শক্তি। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park