1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিইও) ঘুষ চাওয়ার অডিও ভাইরাল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিইও) ঘুষ চাওয়ার অডিও ভাইরাল

মেহেদী হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০০ বার পঠিত

মো:মেহেদী হাসান
পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (টিইও) ঘুষ চাওয়ার অডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।
এতে শোনা যায় উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেনজির ইসলামের কাছে ১০ হাজার টাকা ঘুষ চাওয়া হয়।
গত দুই দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অডিও ঘুরে বেড়াচ্ছে। এতে নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা খানম ওই শিক্ষকের কাছে ঘুষের টাকা হিসাবে ১০ টাকা (১০ হাজার) চান। আর ওই ভুক্তভোগী শিক্ষক ঘুষ হিসেবে তাকে ৬ হাজার দিতে চান; কিন্তু শিক্ষা কর্মকর্তা তাতে রাজি না হলে একপর্যায়ে তিনি পুরো ১০ হাজার টাকা দিতে চান। সেসময় শিক্ষা কর্মকর্তা ওই ঘুষের ১০ হাজার টাকা বিকাশে দিতে বলেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জানান, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা তার কাছে ওই ঘুষের টাকা দাবি করেন। ঘুষের টাকা না দিলে তাকে ক্ষতি করার হুমকি দেন। পরে তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ওই ১০ হাজার টাকা দেওয়া হয়।

অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা মোসা. হেনায়ারা ঘুষ চাওয়ার বিষয়টি মিথ্যা দাবি করেন।

তিনি বলেন, এ বিষয়ে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা চলছে। রেকর্ডিং বিষয়ে তিনি বলেন, এটি এডিট করা।

তবে নাজিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষকরা জানান, ওই শিক্ষা কর্মকর্তা এখানে যোগদানের পর থেকেই ঘুষ বাণিজ্য করে আসছেন। তার চাহিদামতো ঘুষ না দিলে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।

উল্লেখ্য, এই শিক্ষা কর্মকর্তার আগেও কয়েকটি ঘুষ লেনদেনের অডিও ভাইরালসহ বিভিন্ন সময় শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park