1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সাবেক বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে সাবেক বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক বিএনপি নেতারা এক সংবাদ সম্মেলন করেছেন। ৩০ মার্চ, রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী এবং বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন যে, গত শুক্রবার রাতে শিখা ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঈর্ষান্বিত হয়ে সোহেল নামের এক ব্যক্তি বিএনপির সভাপতি ও সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় নেতা শামীম হোসেন মণ্ডলসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করেছেন। তারা এই মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান।
সাবেক বিএনপি নেতারা আরও বলেন, রাত পোহালেই ঈদ, তাই কোনো বিএনপি নেতাকর্মী যেন হয়রানির শিকার না হন, প্রশাসনের প্রতি সেই আহ্বান জানান তারা। এছাড়াও, তারা বলেন, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে প্রশাসনকে নজর দিতে হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শিখা ট্রাস্টের কর্ণধার সাবেকুন্নাহার শিখা জয়পুরহাটে একটি হত্যাচেষ্টা মামলার আসামি হলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের অনেক নেতাই বিভিন্ন মামলায় কারাগারে থাকলেও পুলিশ কেন শিখার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। পাশাপাশি, তারা শিখার আয়ের উৎস নিয়েও প্রশ্ন তোলেন।
এ বিষয়ে জয়পুরহাট জেলার পুলিশ সুপার আব্দুল ওয়াহাব সাংবাদিকদের জানান, “ইফতার মাহফিল যেকোনো মুসলমান আয়োজক করতে পারেন, তবে সেটি ভাঙচুর করা বা বাধা দেওয়া কাম্য নয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park