1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পানির অভাবে ফাটছে ফসলি জমি, বিপাকে কৃষকরা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

পাঁচবিবিতে পানির অভাবে ফাটছে ফসলি জমি, বিপাকে কৃষকরা

ইদ্রিস আলী ‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৭২ বার পঠিত

ইদ্রিস আলী
‎পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

‎
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাহাজাদপুর মৌজায় প্রায় ২০০ বিঘা জমির ধান নিয়ে কৃষকেরা চরম বিপাকে পড়েছেন। পানির অভাবে আবাদি জমির মাটি ফেটে যাওয়ার পাশাপাশি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

‎এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে মো. আমিন হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে দ্রুত সেচের পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‎লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাহজাদপুর মৌজায় অবস্থিত একটি গভীর নলকূপের মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকদের প্রায় ২০০ বিঘা জমিতে সেচের পানি সরবরাহ করা হচ্ছিল। ওই নলকূপের আওতায় কৃষকেরা বোরো ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদ করে আসছেন।বর্তমানে তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে জমিতে পানির সংকট দেখা দিয়েছে। পানির অভাবে আবাদি জমির মাটি ফেটে যাচ্ছে এবং ফসল শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে গভীর নলকূপের মালিক সেচের পানি সরবরাহ না করায় কৃষকেরা আরও বিপাকে পড়েছেন।বিষয়টি নিয়ে নলকূপের মালিকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে সেচের পানি সরবরাহের অনুরোধ জানানো হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।
‎এদিকে সময়মতো জমিতে সেচ দিতে না পারলে রোপণ করা ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে তাঁদের পরিবার-পরিজন নিয়ে খাদ্যসংকটে পড়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।

‎ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে মো. আমিন হোসেন লিখিত অভিযোগে বিষয়টি মানবিক ও জরুরি বিবেচনায় নিয়ে সরেজমিন তদন্তের মাধ্যমে দ্রুত গভীর নলকূপ থেকে সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

‎এবিষয়ে নলকূপের মালিক মোঃ মাসুম হোসেন বলেন, কৃষকেরা আমার কাছে এসেছিলো , যেহেতু এখন সেচের মৌসুম নয় তাই ট্রান্সমিটার খোলা অবস্থায় আছে আমি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে দ্রুত পানির ব্যবস্থা করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park