1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবিতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্য ১ লা জানুয়ারী বুধবার বিকেলে বিপ্লবী ডাঃ আব্দুল কাদের চৌধুরী ( পৌর) পার্কে হতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের সার্বিক ব্যবস্থাপনায় একটি বিশাল শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পার্ক চত্তরে এক আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচবিবি উপজেলা , পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুরছালিন।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
৭ নং কুসুম্বা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক নুরুল্লাহ হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, মহিপুর কলেজের সাবেক ভি পি ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল,
আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হুদা দুলাল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, যুবদল নেতা ইকবাল হোসেন, মহীপুর হাজী মহসিন সরকারী কলেজের সাবেক জিএস দেওয়ান মোহাম্মদ শাহাদৎ হোসেন সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park