
মো: সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,খোঁকড়া গ্রামের মো:ইকরাম মোল্লার মেজ ছেলে ইমরান মোল্লা (কালু) (২২) নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার,২৯ জানুয়ারি, সন্ধ্যা ৭টার সময় মরদেহটি উদ্ধার করা হয় । নিহত ইমরান ওই গ্রামের বাসিন্দা ইকরামের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ছিফাত আলী মার্কেট এলাকার মৃত ইনাত মোল্লার মেহেগনি বাগানে একটি মরাদেহ দেখতে পায় এলাকা বাসি তাৎক্ষণিক যুবকের পরিবারকে এবং ৯৯৯ কল দিয়ে পলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
প্রাথমিকভাবে মৃত্যুর কারণ কিছুটা হত্যা করা হয়েছে বোঝা গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার শোকে মুহ্যমান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।