1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জেলা হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে উচ্চপর্যায়ের বৈঠক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জেলা হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে উচ্চপর্যায়ের বৈঠক

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ জেলার সমস্ত মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা বিষয় নিয়ে এই বৈঠকটি হয়েছে।জেলাশাসক খুরশিদ আলী কাদেরীর নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জেলা পুলিশ সুপার, জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক, মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, সুপার এবং জেলার অন্যান্য হাসপাতালের সুপাররা উপস্থিত ছিলেন।সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জেলার সমস্ত হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে, মেদিনীপুর মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে কতগুলি সিসিটিভি ক্যামেরা লাগবে, শৌচাগার ও মহিলা চিকিৎসকদের রেস্ট রুমের জন্য কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হবে, সেইসব বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, এই বৈঠকে আলোচিত বিষয়গুলির উপর ভিত্তি করে খুব শীঘ্রই একটি বিস্তারিত প্রতিবেদন স্বাস্থ্য ভবনে পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park