
বেবি চক্রবর্ত্তী: কলকাতা:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সোমবার বিকাল ৫টায় বৈঠকে উপস্থিত থাকবেন জুনিয়ার ডাক্তাররা।সোমবার জুনিয়ার ডাক্তারদের ফের কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা হয়। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেন। সোমবার সকালেই আন্দোলনকারী জুনিয়ার ডাক্তারদের আবার ডাকা হয় বৈঠকের জন্য। এদিন বিকাল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ডাকা হয় তাঁদের। এই মর্মে মুখ্যসচিব মনোজ পন্থের তরফ থেকে সকাল ১১টা ৪৮ মিনিটে ইমেল পান জুনিয়ার ডাক্তারেরা। ইমেলে জানানো হয়, সরকারের তরফ থেকে এটিই পঞ্চম এবং শেষ চেষ্টা। এনিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর বৈঠকে উপস্থিত হওয়ার কথা জানান জুনিয়ার ডাক্তাররা। শনিবার ডাক্তারদের যে প্রতিনিধিরা বৈঠকের জন্য কালীঘাটে এসেছিলেন, সোমবারও তাঁদেরকেই আসতে অনুরোধ করা হয়েছে।