1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে হঠাৎ করে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে হঠাৎ করে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বেবি চক্রবর্ত্তী :কলকাতা:-
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী :কলকাতা:-
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুন। এই ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। গত পাঁচ দিন ধরে তাদের স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন চলছে। আর এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে আলোচনার চেষ্টা করা হলেও লাভের লাভ কিছু হয়নি। তবে কিছুক্ষণ আগেই সেই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন মঞ্চে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই তাদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, আমি আরজিকর মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। এমনকি রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম।” স্বাভাবিকভাবেই আন্দোলন মঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই ধরনের কড়া সিদ্ধান্ত রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে রাজ্য রাজনীতিতে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park