1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা:- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা:-

বেবি চক্রবর্ত্তী:-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- মঙ্গলবার বীরভূমের অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেলেন। আর্থিক তছরুপ মামলায় আজ, মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন সুকন্যা। ওই একই মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তবে কেষ্ট সিবিআইয়ের একটি মামলায় আগেই জামিন পেয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত–কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় ঠিক সাড়ে আট মাস আগে গ্রেফতার হন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল।
গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন সুকন্যা। কিন্তু তা মেলেনি। এবার গ্রেফতারের ১৫ মাস পর অবশেষে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন মেনে নিল দিল্লি হাই কোর্ট। সূত্রের খবর, বুধবার জেল থেকে বেরোতে পারেন অনুব্রত মণ্ডলের মেয়ে। বাবার মতো তিনিও তিহার জেলে বন্দি আছেন। আবার ২০২২ সালের অগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারী অফিসারদের দাবি, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত–কন্যার কাছে তথ্য আছে। আর সুকন্যা সিবিআইকে জানান, সম্পত্তি নিয়ে সব প্রশ্নের উত্তর তাঁর বাবা ও হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। তখন অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park