1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াতে ইসলামীর আমীরের কাছে ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জামায়াতে ইসলামীর আমীরের কাছে ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৯ বার পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের কাছে নিজের পাওনা আদায়ে ইনসাফ চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট কলামিস্ট গোলাম মাওলা রনি।
মঙ্গলবার (৩ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত আমিরের ছবি সংযুক্ত করে এই দাবি জানান।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি জামায়াত আমীরের উদ্দেশে আবেগঘন কণ্ঠে বলেন, ‘ইয়া আমীর উল জামায়াত ! ইনসাফ চাই ! ইনসাফ চাই ! সম্মানিত রাহবার। আপনাদের পত্রিকা দৈনিক নয়াদিগন্ত আমার প্রায় ৪ বছরের মেহনতের মূল্য পরিশোধ করছেনা । বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম। আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। অন্যান্য পত্রিকা আমাকে যে সম্মানি দেয় তার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অর্থে আমি নয়া দিগন্তে কলাম লিখতাম এক ধরনের সহানুভূতির কারনে।’

Oplus_131072

নিজের আর্থিক অবস্থা ও মেহনতের কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য পোস্টে আরও উল্লেখ করেন যে, ‘একটা সময় আপনাদের হয়তো অভাব ছিলো। কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকট মুক্ত। কিন্ত তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয় ! আমি খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক ১৮ ঘন্টা মেহনত করতে হয়। ৪ বছরে ২০০টি উপসম্পাদকীতে প্রায় ৫ লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কি পরিমান শ্রম দিতে হয়েছে তা বোধকরি আপনি বুঝবেন। সুতরাং আমার ঘাম,শ্রম,মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park