1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

নিউজ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পঠিত

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এ তথ্য জানানো হয়েছে। ওই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ প্রায় সতেরো বছর পর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের স্হায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব একথা জানান। তিনি বলেন- তারেক রহমানের ফেরার মধ্যদিয়ে গণতন্ত্র উত্তরণের সব বাধা দূর হবে।

তিনি আরও বলেন, একটি অপশক্তি নির্বাচন বানচাল করার চক্রান্তের অংশ হিসেবে হাদির ওপর হামলা করেছে। মির্জা আব্বাস সহানুভূতি দেখাতে হাসপাতালে যান। তাকে দুর্ভাগ্যক্রমে সমবেত হয়ে উত্তেজনাকর স্লোগান দেয়।ও মব তৈরির চেষ্টা করে। এর তীব্র নিন্দা জানাই।এমন করলে বিষয়টিকে বিএনপি সহজভাবে নেবে না।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ছাড়াও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান তারেক রহমান। এরপর চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park