1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবি কড়িয়া সীমান্তে এক আদিবাসীর লাশ উদ্ধার। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

জয়পুরহাট পাঁচবিবি কড়িয়া সীমান্তে এক আদিবাসীর লাশ উদ্ধার।

মোঃ আল-আমিন  জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মোঃ আল-আমিন 
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)।

 ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন যাবৎ শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায় শিকল বন্দী করে রাখত। গতকাল সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারেনা।

 মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়। বিষয়টি থানা পুলিশ, কড়িয়া বিজিবি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park