1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে এস এস পরীক্ষাকে সামনে রেখে টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর মৃত্যু  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

জগন্নাথপুরে এস এস পরীক্ষাকে সামনে রেখে টেস্ট পরীক্ষায় ফেল করায় স্কুল ছাত্রীর মৃত্যু 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টেস্ট পরীক্ষায় ফেল করায় নাদিয়া আক্তার (১৮) নামের এক  স্কুল ছাত্রী আত্মহত্যা করেছেন। 

সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর (হবিবনগর) গ্রামের গোলাপ মিয়া ও ইকড়ছই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার কন্যা এবং জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে টেস্ট পরীক্ষায় ফেল করেছে জানতে পেরে ক্ষোভে-দুঃখে নিজ ঘরের বাথরুমের তীরের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাদিয়া আক্তার। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডা. তানভীর আহমদ নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান আকন্দ জানান, মেয়েটির পিতা আমাদের জানিয়েছেন, এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করার কারণে সে আত্মহত্যা করেছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park