1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার” এই স্লোগানকে সামনে রেখে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন চারঘাট উপজেলার দ্বি-বার্ষিক কাউন্সিল ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩.৩০ ঘটিকা হতে ইফতারের পূর্ব পর্যন্ত চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি মিলনায়তনে এ  আয়োজন করা হয়।

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন  চারঘাট উপজেলার সভাপতি সুফেল রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মো: মিঠু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক কাউন্সিলটি উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফের সেক্রেটারি ড. আব্দুর রহিম।

উক্ত কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী সংগঠনটির উপদেষ্টা ও চারঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্যের পাশাপাশি দুই বছরের জন্য চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের কমিটি ঘোষনা করেন রাজশাহী জেলা আইবিডাব্লিউএফ এর সহ-সভাপতি হাফেজ মোঃ হাফিজুর রহমান। এতে নির্ধারিত বিষয়ের উপর বিশেষ অতিথির আলোচনা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সম্মানিত উপদেষ্টা মাস্টার আবুল কালাম আজাদ ও অধ্যাপক মোঃ আইয়ুব আলী।

উক্ত কাউন্সিলের শুরুতেই ব্যবসা ও সুদের পার্থক্য নিয়ে কোরআনের শিক্ষা পেশ করেন চারঘাট উপজেলা আইবিডাব্লিউএফের সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম।

প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ সততার সাথে সেবার নিয়তে ব্যবসা করার আহ্বান জানিয়ে বলেন সকল প্রকার অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে সোনার এই দেশে যদি তাকওয়াবান ব্যবসায়ী তৈরী হয় তাহলে সোনার মদিনার মতো ভরপুর নিয়ামত দ্বারা সজ্জিত হবে আমাদের ছোট্ট এই দেশটি। অতিথিবৃন্দ বলেন ব্যবসাও একটি ইবাদাত আর সৎ ব্যবসায়ীরা কেয়ামতের দিনে নবী-রাসূল ও শহীদগনদের সাথে থাকবেন। দ্বি- বার্ষিক কাউন্সিলের সম্মানিত সভাপতি কাউন্সিলে উপস্থিত সকল ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে দ্বি-বার্ষিক কাউন্সিলে যোগদানকারী সকল ব্যবসায়ীকে ধন্যবাদ জানিয়ে উক্ত কাউন্সিলের সমাপ্ত ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park