1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে "স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের" সেমিনার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

গোয়াইনঘাটে “স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের” সেমিনার

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

মাদকাসক্তি, চোরাচালান, মোবাইল আসক্তি (ফ্রি ফায়ার, মোবাইল অনলাইন জোয়া, বেকারত্ব বাল্যবিবাহ বিষয়ে যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা হলরুমে
স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র সহযোগিতায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।
লেঙ্গুড়া হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল হুদা’র সভাপতিত্বে ও ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য
সাদেক আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট থানার (ওসি) সরকার তোফায়েল আহমেদ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. জামাল খান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র পোগ্রাম অফিসার ঝলমল মারিয়া,ছাত্রনেতা রাসেল আহমদ,জাহাঙ্গীর আলম,সুমি আক্তার প্রমুখ। উক্ত সেমিনারে আনিসুর রহমান, হালিম আহমদ, সাইফুর রহমান,লোকমান আহমদ,রসনা আক্তার, মুক্তারাণি পাল, আম্বিয়া বেগম,ফারহানা বেগম, আফজল,তাপস চন্দ্র, জুই রাণী পাল, তামান্না বেগম, রবিউল ইসলাম,সুমি বেগম, রাসনা বেগম সহ শতাধিক যুবক-যুবতী সেমিনারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাসুমা আক্তার। সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে শিশু থেকে শুরু করে সব বয়সই মানুষ এখন দেখা যায় মোবাইল ফোনে বেশি আসক্ত। মোবাইলের যেমন ভালো দিক রয়েছে, ঠিক তেমনি খারাপ দিকও রয়েছে। গেম, অতিরিক্ত ইন্টারনেট ও ফেসবুকের খারাপ দিকই বেশি। শিক্ষার্থীরা অনলাইনে লেখাপড়া বাদ দিয়ে মোবাইলের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে।
ফ্রি ফায়ার ও পাবজি নামক গেমস মাদকদ্রব্যের নেশার চেয়েও বেশি ভয়ানক। তাই এ সমস্যা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।
আমাদের কোমলমতি বাচ্ছাদের, ছোট ভাই-বোনদের বাঁচাতে হলে অভিভাবকদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে এবং কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে। তারা যাতে অবসর সময়টি খেলার মাঠে গিয়ে বিভিন্ন খেলাধুলার মধ্য দিয়ে পার করে সেদিকে নজর দিতে হবে।

উক্ত সেমিনারে গোয়াইনঘাট সদর ইউনিয়ন এর বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সভাপতি মো.নুরুল হুদা, ছাত্রনেতা স্বপ্নপূরণে সদর ইউনিয়ন ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সাদেক আহমেদ এবং সদস্য মাসুমা বেগম স্টিক হোল্ডারদের একত্রে কাজ করার জন্য কৃষি অফিস,প্রাণীসম্পদ অফিস ও উপজেলা প্রশাসনের কাছে উপস্থাপন করলে উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের সাথে উপজেলা কৃষি অফিসার ও প্রাণী সম্পদ অফিসার একাত্মতা ঘোষণা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park