1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কেন্দুয়া ১১ ইউনিয়ন চেয়ারম্যান অপসারণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

কেন্দুয়া ১১ ইউনিয়ন চেয়ারম্যান অপসারণ 

খালিদ সাইফুল্লাহ (নেত্রকোনা জেলা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

খালিদ সাইফুল্লাহ (নেত্রকোনা জেলা প্রতিনিধি)

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ১৩ টি ইউনিয়ের মধ্যে ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বিরুদ্ধে আদালতে বিভিন্ন মামলা রুজু হওয়ায় তাঁরা আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যহত হচ্ছে, বঞ্চিত নাগরিক সেবা। তাই তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। বাকি দুইটি ইউনিয়ন নওপাড়া ইউনিয়ন ও গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ স্ব-পদই বহাল আছে।
বুধবার (২৭ নভেম্বর) নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তিনি এ আদেশ জারি করেন। 
এতে কেন্দুয়া উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের পদ বাতিল করা হয়। এবং উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্থলে কর্মকর্তাগণকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছেন জেলা প্রশাসক।
উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদের দায়িত্বে সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান, 
আশুজিয়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইউনুস রহমান,
মোজাফরপুর  ইউনিয়ন পরিষদের দায়িত্বে, সমবায় কর্মকর্তা কামরুজ্জামান চৌধুরী, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা, হুমায়ুন দিলদার, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান,
রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, গড়াডোবা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা ইন্সট্রাক্টর কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়া, মাসকা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা 
উপজেলা প্রকৌশলী কর্মকর্তা, আল-আমিন সরকার, চিরাং ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর্জা মোহাম্মাদ, দলপা ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, 
আবুল কাশেম, পাইকুড়া ইউনিয়ন পরিষদের দায়িত্বে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আজিজুল রহমান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park