1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরের হাবিবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও দাঁড়িপাল্লার বিশাল মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ

কালিয়াকৈরের হাবিবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা ও দাঁড়িপাল্লার বিশাল মিছিল

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ (কালিয়াকৈর, বাসন, কোনাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক জেলা প্রশাসক মো শাহ আলম বকসি নির্বাচনী জনসভা ও দাড়িপাল্লার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কালিয়াকৈর উপজেলার ০৭ নং ওয়ার্ডের হাবিবপুরে আজ ০৪ ফেব্রুয়ারী (বুধবার) বিকেল সাড়ে তিনটায় জনসভাটি শুরু হয় এবং জনসভা শেষে বিকেল সাড়ে পাচটায় দাঁড়িপাল্লার বিশাল মিছিল অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ও ১১ দলীয় ঐক্য জোট মনোনীত এমপি পদপ্রার্থী এবং সাবেক জেলা প্রশাসক মো শাহ আলম বকসি। গাজীপুর-১ আসনের নির্বাচনী পরিচালক ও গাজীপুর জেলার সেক্রেটারি মো শফি উদ্দিন এবং এনসিপি, ইসলামী আন্দোলনসহ ১১ দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, মৌচাক ইউনিয়নের আমির মো আনিসুর রহমান আনাছ, ০৭ নং ওয়ার্ডের সভাপতি মো শফিকুর রহমান শফিক, সেক্রেটারি মো জসিম উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মী এবং মৌচাক ইউনিয়নের হাজার হাজার জনসাধারণ। এসময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে আহবান করেন। মো শাহ আলম বকসিকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে বলেন। তারা বলেন কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ, নারী ধর্ষণকারী, নারী হেনস্থাকারী, ভূয়া কার্ডের প্রতারণাকারীদে বাংলাদেশে ঠাই হবে না।

মিছিলটি হাবিবপুর মধ্য পাড়া থেকে শুরু হয়ে ঝিকঝাক মাঠ হয়ে সফিপুর আনসার একাডেমি মেইন রোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে দাঁড়িপাল্লার পক্ষে বিভিন্ন স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকাটি। তারা বলেন সব দেখেছি বারবার দাঁড়িপাল্লা জিতবে এবার। সব দেখা শেষ দাঁড়িপাল্লার বাংলাদেশ। ভয়ে কাপছে সন্ত্রাস জিতবে এবার জামায়াত। আমিরে জামায়াতের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। এসময় হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park