1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কলকাতা পুলিশের বড়ো কর্তা ব্যক্তিরা আচমকা টালা থানার ওসির বাড়িতে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কলকাতা পুলিশের বড়ো কর্তা ব্যক্তিরা আচমকা টালা থানার ওসির বাড়িতে

বেবি চক্রবর্ত্তী: কলকাতা:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী: কলকাতা:
-সোমবার আচমকাই কলকাতা পুলিশের বড় কর্তারা গিয়েছিল আরজি কর-কাণ্ডে ধৃত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে। সেখানে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন পুলিশের কর্তারা। পুলিশ কর্তারা জানিয়েছেন, তাঁরা অভিজিতের পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে এসেছেন। পরিবারের সদস্যদের কথা বলে পরিস্থিতি জানতে চেয়েছিলেন। অভিজিতের স্ত্রী জানিয়েছেন, সিবিআই তাঁকে ফোন করে স্বামীর গ্রেফতারের খবর দিয়েছিল। কিন্তু অ্যারেস্ট মেমোর জন্য প্রায় তিন ঘণ্টা তাঁকে অপেক্ষা করিয়ে রেখেছিল।

টালা থানার প্রাক্তন ওসি সার্ভেপার্ক থানার দেবযানী ইনক্লেভ নামে একটি বহুতলে থাকতেন। সেখানেই থাকত তাঁর পরিবারের সদস্যরা। অভিজিতের বাড়িতে এদিন গিয়েছিল কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (চতুর্থ) ভি সলোমান নিশা কুমার, ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট ডিভিশন) আরিশ বিলাল, ডেপুটি কমিশনার (এসএসডি) বিদিশা কলিথা ।কলকাতা পুলিশ জানিয়েছে, তাঁরা অভিজিতের পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে এসেছে। স্ত্রী সঙ্গীতা মণ্ডল ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কলকাতা পুলিশ সবরকম পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কলকাতা পুলিশের সদস্যরা আরও জানিয়েছে, টানা থানার ওসির কোনও দোষ নেই। ওসি স্পটে দ্রুত পৌঁছেছিলেন। তারা আরও জানিয়েছেন, আরজি করের ঘটনা সেনসেটিভ ক্রাইম। আরজি করের কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অনুরোধ মেনেই কাজ করা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park