1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি জুনিয়র চিকিৎসকেরা :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি জুনিয়র চিকিৎসকেরা :-

বেবি চক্রবর্ত্তী:কলকাতা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:কলকাতা:- জুনিয়র চিকিৎসকদের সোমবার সুপ্রিম কোর্টের দ্বিতীয় শুনানিতে মনে করিয়ে দিলেন শীর্ষ আদালত। এদিন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের চিকিৎসা প্রদান চিকিৎসকদের প্রধান কাজ, তাই পরিস্থিতি বিচারে এবার কাজে ফিরতে হবে তাঁদের। কলকাতা আর জি কর শুনানিতে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চিকিৎসকের মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফিরতে হবে কর্মবিরতিতে থাকা আন্দোলনরত চিকিৎসকদের। কিন্তু চিকিৎসকরা তার পরেও কাজে না ফিরলে, তাঁর বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করলে সুপ্রিম কোর্ট বাধা দিতে পারবে না। যাঁরা সময়ের মধ্যে কাজে ফিরবেন, তাঁদের বিরুদ্ধে যে রাজ্য সরকার কোনও পদক্ষেপ নেবে না,তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। এদিন সেকথাও মনে করিয়ে দেয় শীর্ষ আদালত।

এরপর সুপ্রিম কোর্টে চলছে শুনানি। সওয়াল-জবাবে টানটান উত্তেজনা। আরজি করের বাইরে জায়েন্ট স্ক্রিনে তখন নজর ছিল আন্দোলনকারী চিকিৎসকদের। এদিন সিবিআই আদালতে কোনই রিপোর্ট জমা দিতে পারেনি। রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। তদন্তের কী অগ্রগতি, তা নিয়েই ধোঁয়াশায় আন্দোলনকারী চিকিৎসকরা।তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার বিকাল ৫ টার মধ্যে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছেন। সে বিষয়েও বললেন আন্দোলনকারীরা।আন্দোলনকারী এক চিকিৎসক সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর বলেন, “সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে, তাকে সম্মান দিয়ে কিছু কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে সিনিয়রদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। আমরা তদন্তে একেবারেই খুশি নই। কী অগ্রগতি, কী পেল, সেটাই বুঝতে পারছি না।ইতিমধ্যেই চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।এক আন্দোলনকারী চিকিৎসক বলেন, “রাজ্য পুলিশ থাকাকালীন এই অবস্থা। আমরা রাজ্যের তরফে কোনও নিরাপত্তা চাই না। আমরা শুনানিতে অখুশি। কত দিন চলবে বুঝতে পারছি না।” এদিনের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল অভিযোগ উত্থাপন করেন, বিনা চিকিৎসায় ২৩ জন রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসা পরিষেবা না পাওয়ায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park